skip to Main Content

AmarHoster Career

আমরা শুধুমাত্র একটি হোস্টিং কোম্পানি নই, আমরা একটি টেকনোলজি পরিবার। AmarHost-এ আমরা বিশ্বাস করি প্রতিভা ও কঠোর পরিশ্রমের সমন্বয়েই গড়ে উঠে একটি সফল প্রতিষ্ঠান। আপনার দক্ষতা এবং আমাদের প্ল্যাটফর্মের মেলবন্ধনেই তৈরি হবে অসাধারণ কিছু।

আমাদের টিমে আছেন এক্সপেরিয়েন্সড ওয়েব ডেভেলপার, সার্ভার বিশেষজ্ঞ, মার্কেটিং এক্সপার্ট এবং গ্রাফিক ডিজাইনার। তাদের সাথে কাজ করে আপনি শিখবেন বাস্তব অভিজ্ঞতা এবং হাতে-কলমে জ্ঞান।

সেলস ও মার্কেটিং এক্সিকিউটিভ

ফুলটাইম কাস্টমার সাপোর্ট ও সেলস / মার্কেটিং (শুধু ছেলে)

রংপুর সদর (অফিসে উপস্থিত হয়ে কাজ করতে হবে)
🕘 শিফট সময়
সকাল অথবা বিকাল শিফট
🗓 আবেদনের শেষ সময়
দ্রুত আবেদন করুন – ২ জনের জন্য

শিফট সময়সূচী

সকাল শিফট (১ জন)
সকাল ৮:০০ – বিকাল ৪:০০
বিকাল শিফট (১ জন)
বিকাল ৪:০০ – রাত ১২:০০

আবশ্যক যোগ্যতা:

  • গ্রাফিক্স ডিজাইনে ব্যবহারিক দক্ষতা (Photoshop, Illustrator দিয়ে পোস্টার/ব্যানার)
  • সেলস, মার্কেটিং, কল সাপোর্ট ও লাইভ চ্যাটে আগ্রহ ও দক্ষতা
  • কাস্টমার সাপোর্ট ও চ্যাটে সেলস সাপোর্ট দেওয়ার মানসিকতা
  • ন্যূনতম SSC পাশ বা বর্তমানে অধ্যয়নরত
  • দায়িত্বশীল, সৎ এবং কাজের প্রতি নিবেদিত মনোভাব

আপনার দায়িত্ব:

📞 কল সাপোর্ট

গ্রাহকের সাথে ফোনে যোগাযোগ, সমস্যা সমাধান ও সেবা প্রদান।

💬 চ্যাট সেলস ও সাপোর্ট

লাইভ চ্যাটে গ্রাহকদের সহায়তা ও হোস্টিং/ডোমেইন সেলস করা।

🎨 গ্রাফিক্স / পোস্টার ডিজাইন

সোশ্যাল মিডিয়া পোস্টার, প্রমোশনাল ব্যানার ডিজাইন করা।

📈 সেলস ও মার্কেটিং

ওয়েব হোস্টিং ও ডোমেইন সার্ভিসের সেলস ও মার্কেটিং কার্যক্রম।

প্রাপ্ত সুবিধা:

💰 মাসিক ফিক্সড স্যালারী
⚡ এক্সট্রা আর্নিং সুবিধা (ইনসেনটিভ)
🧧 বছরে দুই ঈদে ৫০% বোনাস
📊 পারফরম্যান্সভিত্তিক ২৫% এক্সট্রা বোনাস (প্রতি মাসে)
🤝 বন্ধুসুলভ পরিবেশ
📈 পেশাগত উন্নয়নের সুযোগ

✅ মাসিক ফিক্সড স্যালারির পাশাপাশি প্রতি মাসে ২৫% এক্সট্রা বোনাস (পারফরম্যান্সের উপর) এবং ঈদে ৫০% বোনাস।

আবেদন প্রক্রিয়া

ইমেইলের Subject লাইনে লিখুন:

"Apply For Support & Marketing"

আপনার সংক্ষিপ্ত পরিচিতি, দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রস্তাব পাঠান:

ওয়েব হোস্টিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে এখনই আপনার আবেদন পাঠান! 🚀

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

আমরা শুধুমাত্র দীর্ঘমেয়াদী ও নিয়মিত কাজ করতে আগ্রহী, দায়িত্বশীল প্রার্থী খুঁজছি।

টেকনিক্যাল কাজ জানার প্রয়োজন নেই। সেলস, মার্কেটিং, গ্রাফিক্স/পোস্টার ডিজাইন, কল সাপোর্ট ও চ্যাট সাপোর্ট দিতে হবে।

বছরে দুই ঈদে ৫০% বোনাস এবং পারফরম্যান্সের উপর নির্ভর করে প্রতি মাসে ২৫% এক্সট্রা বোনাস সুবিধা আছে।

Back To Top